জাতীয়

বিদেশে গেলেও আকবরকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পররষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, “রায়হান হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত, সাময়িক বরখাস্তকৃত পুলিশের এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে বিদেশে গেলেও রক্ষা নেই। তাকে অবশ্যই ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।”

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর আখালিয়ায় নিহত রায়হান আহমদের বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন আশ্বাস দিয়েছেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি আকবর এখনও দেশের বাইরে যেতে পারেনি। ভেতরেই আছে। আমরা সীমান্তগুলোকে সতর্ক করে দিয়েছি। তবে সে বিদেশ পালিয়ে গেলেও শেষ রক্ষা হবেনা। তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এর আগে সিলেটেরই রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিলো।”

তিনি মঙ্গলবার দুপুরে রায়হানের বাড়িতে তার পরিবারের সদস্যদের সান্তনা দিতে গিয়েছিলেন। মন্ত্রী এ হত্যাকান্ডের ন্যায়বিচারেরও আশ্বাস দিয়েছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

ড. মোমেন এসআই আকবরকে পুলিশের লজ্জা উল্লেখ করে বলেন, এরকম দু'একটা কুলাঙ্গারের কারণে পুলিশ বাহিনীও লজ্জিত।

গত ১১ অক্টোবর রায়হানকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ এবং টাকা দাবি করে। পরদিন সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ দাবি করে, ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা