জাতীয়

নুরের বিচার দাবিতে প্রেসক্লাবে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতি অসন্তোষ জানিয়েছেন সাংবাদিক নেতারা।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নুরের বক্তব্য দ্রুত প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকায় কর্মরত সংবাদকর্মীরা।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম, সমাজের দর্পণ। সমাজের সকল চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। সংবাদর্মীরা নানাভাবে তথ্য সংগ্রহ করে তা দেশের মানুষের জন্য প্রচার করে। অথচ ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় তিনি একটি টেলিভিশনের বিরুদ্ধে কটূক্তি ও হুমকি দিয়েছেন। আমরা তীব্রভাবে এর প্রতিবাদ ও নিন্দা জানাই।

সংবাদ মাধ্যমকে নিয়ে নুরের দেয়া বক্তব্য অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, নুরের বিরুদ্ধে নারী নির্যাতন ও আইসিটি মামলা হলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। এ কারণে তিনি বর্তমানে গণমাধ্যমকে নিয়ে নানা ধরনের খারাপ মন্তব্য করার সাহস পাচ্ছেন। তার এমন মন্তব্য করার পেছনে কোনো মহল কাজ করছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানানো হয়।

নেতারা বলেন, নূরের এমন আচরণের কারণে সংবাদকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। বিচারের আওতায় আনতে হবে। নতুবা সকল গণমাধ্যম এক হয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভসহ সংবাদমাধ্যমে কর্মরত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৭১ টেলিভিশনের পক্ষ থেকে নুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ষণের বিষয়ে টকশোতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি অংশ নিতে অস্বীকৃতি জানান।

একাত্তর টিভির যে সাংবাদিক তাকে টকশোতে আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেছিলেন তার ফোন নম্বর ফেসবুকে ছড়িয়ে দিয়ে নুর গর্হিত অপরাধ করেছেন।প্রতিক্রিয়াশীল একটি চক্র এখন সেই নম্বরে ক্রমাগত কল করে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুরের এই তৎপরতা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা