সরকারি দপ্তরে দৈনিক ভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ল
জাতীয়

সরকারি দপ্তরে দৈনিক ভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ল

নিজস্ব প্রতিবেদক :

সরকারের বিভিন্ন দপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে যে শ্রমিকেরা কাজ করেন, তাদের মজুরি হার ১০০ টাকা করে বাড়ানো হয়েছে। দৈনিক মজুরি হার পুনঃনির্ধারণ করে একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সর্বশেষ ২০১৬ সালে নির্ধারণ করা মজুরি হারে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত দক্ষ শ্রমিকরা এতদিন দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পেতেন, এখন তা বেড়ে ৬০০ টাকা হল।

আর অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি বেড়ে হয়েছে ৫৭৫ টাকা; যা আগে ৪৭৫ টাকা ছিল।

এছাড়া বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরিও ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫০ টাকা।

জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৫৫০ টাকা; যা আগে ৪৫০ টাকা ছিল। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি বেড়ে ৫০০ টাকা হয়েছে; যা আগে ছিল ৪০০ টাকা।

সরকারি বেতন কাঠামোতে স্থায়ী কর্মীদের বেতন নির্ধারণ করা হয়েছে ২০টি গ্রেডে ভাগ করে, যার মধ্যে সবচেয়ে নিচের গ্রেডে মূল বেতন শুরু হয় ৮ হাজার ২৫০ টাকা থেকে। অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা মিলিয়ে মাস শেষে ওই গ্রেডের একজন কর্মী ২০ হাজার টাকার মত পান।

দৈনিক মজুরিতে যারা কাজ করেন, তারা ওই কাঠামোর আওতায় পগেন না। কোনো প্রকল্পে বা কাজের প্রয়োজনে এ ধরনের শ্রমিক নিয়োগ দেওয়া হয়, কাজ না থাকলে তাদের মজুরিও থাকে না।

অর্থ বিভাগের আদেশে বলা হয়েছে, দৈনিক মজুরিতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তর বা সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে সেই ব্যয় নির্বাহ করতে হবে। কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা যাবে না।

অর্থ বিভাগ ‘কেইস টু কেইস ভিত্তিতে’ ইতোপূর্বে যেসব দপ্তরের দৈনিক ভিত্তিক শ্রমিকের মজুরির হার নির্ধারণ করেছিল সেসব দপ্তরের জন্যও এ পুনঃনির্ধারিত হার প্রযোজ্য হবে। আদেশ জারির তারিখ থেকেই নতুন এ হার কার্যকর হবে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা