রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের
জাতীয়
বঙ্গবন্ধু হত্যা

রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।

বুধবার (১৪ অক্টোবর) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বঙ্গবন্ধুর হত্যাকারীকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গ উঠলে মার্কিন মন্ত্রী এ কথা বলেন।

এ ব্যাপারে মার্কিন উপ-মন্ত্রী বিগান সহায়তা করার আশ্বাস দিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম আসন্ন ‘স্প্রিং সেশনে’ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা দেয়া পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এসময় মার্কিন উপমন্ত্রী বিগান জানান, তারা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের মাধ্যমে দ্রত ভিসা প্রক্রিয়া শুরু করার বিষয়টি বিবেচনা করছেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, উভয় দেশই নিউইয়র্কের সাথে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে একত্রে কাজ করবেন। এছাড়াও বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনস্বাস্থ্য সহযোগিতা, কৃষি ও জ্বালানি সহযোগিতাসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ার‌্যান, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সিইওসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগের উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের নয়াদিল্লিতে তিনদিনের সফর শেষে বুধবার বিকালে ঢাকা পৌঁছান মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ইউএনবি।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা