জাতীয়

সিলেটে রায়হানের মৃত্যু, হাইকোর্টে ফজলে এলাহীর রিট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান আহমদের (২৪) মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলে এলাহী এই রিট আবেদন করেন।

রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সিলেটের পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন ফজলে এলাহী।

নগরীর আখালিয়া-নেহারীপাড়ার এক কন্যা সন্তানের জনক রায়হান আহমদ রোববার (১১ অক্টোবর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পুলিশ দাবি করেছিল, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে তার পরিবার তা মানতে পারেনি। রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি রোববার রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, রোববার ভোর ৪টা ৩৩ মিনিটে ০১৭৮৩৫৬১১১১ মোবাইল নম্বর থেকে রায়হানের মা সালমা বেগমের মোবাইল নম্বরে কল দিলে সেটি রিসিভ করেন তার চাচা হাবিবুল্লাহ। এ সময় রায়হান জানান, তাকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। তাকে বাঁচাতে দ্রæত ১০ হাজার টাকা নিয়ে ফাঁড়িতে যেতে কাকুতি মিনতি করেন তিনি। ভোর সাড়ে ৫টার দিকে হাবিবুল্লাহ বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সে ঘুমিয়ে গেছে। এ সময় হাবিবুল্লাহকে ১০ হাজার টাকা নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ফাঁড়িতে যেতে বলেন ঐ পুলিশ সদস্য।

সকাল পৌনে ১০টার দিকে আবারও ফাঁড়িতে গেলে দায়িত্বরত পুলিশ জানান, অসুস্থ হয়ে পড়ায় রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানতে পারেন, তাকে সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান। পরিবারের অন্যান্য সদস্যরা ওসমানীর মর্গে রায়হানের ক্ষত-বিক্ষত লাশ দেখেছেন।

তান্নি এজাহারে আরো উল্লেখ করেন, আমার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে রেখে হাত-পায়ে আঘাত করে এবং হাতের নখ উপড়ে ফেলে। পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতনের ফলে আমার স্বামী মৃত্যুবরণ করেন।

এদিকে এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা