জাতীয়

ল্যাবএইডে রিজভীকে দেখতে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে অসুস্থ্য হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্ত্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী তার অসুস্থতার খবর শুনে ছুটে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও মহাসচিব কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আলী মামুন, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসুস্থ রিজভীর অবস্থা অবহিত করেন।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা অনুভব করলে প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা