জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার মেয়ে রিনা আক্তার (৩০) আহত হন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রেজিয়াকে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

নিহত রেজিয়ার ছেলে আবুল হাসান জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার নুরউদ্দিনপুর গ্রামে। দুই ছেলে ও দুই মেয়ের জননী রেজিয়া খাতুন। তার স্বামী রশিদ খান একজন মুক্তিযোদ্ধা। আবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মশক কর্মী হিসেবে চাকরি করেন। আর থাকেন গণপূর্ত কোয়ার্টারে। তার মা দাঁতের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে গ্রাম থেকে তার কাছে আসেন।

তিনি জানান, সোমবার তার মাকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যেতে এসেছিলেন বোন রিনা। বিকেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস্য ভবন মোড়ে নিয়ে যান গাড়িতে উঠিয়ে দিতে। তবে মোড়ে মা ও বোন রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের দু’জনকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বোন রিনা হাসপাতালে চিকিৎসাধীন। তার দুই পায়েই আঘাত রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেজিয়া বেগমের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত রিনা জরুরি বিভাগে চিকৎসাধীন। তিনি দুই পায়েই আঘাত পেয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, মা-মেয়ে মৎস্য ভবন মোড় বার কাউন্সিলের সামনে রাস্তা পার হওয়ার সময় মালঞ্চ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মা নিহত ও মেয়ে আহত হন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও এর চালককে আটক করা হয়েছে।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা