জাতীয়

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, বিভিন্ন এলাকায় পানি জমে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়। এই বৃষ্টির কারণে পানির নিচে ডুবে গেছে বেশ কিছু রাস্তা। জনগণকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ঢাকায় স্থানভেদে কোথাও ভারী, কোথাও মৃদু বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়, লালমাটিয়া, আসাদগেট, গ্রিনরোড, সোনারগাঁও মোড়, রামপুরা ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। তবে অনেক এলাকায় পানি অল্প সময়ের মধ্যে নেমেও গেছে। পানি দীর্ঘসময় জমে না থাকলেও রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে । ঢাকার বাইরে ফেনীতে ২২ মিলিমিটার ও নোয়াখালীর মাইজদীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের কারণে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত আরও দুদিন হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল আছে।

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা