দৃশ্যমান ৫ কিলোমিটার
জাতীয়

পদ্মা সেতুতে বসছে ৩২তম স্প্যান, দৃশ্যমান ৫ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক :

দুই দিনের সফল চেষ্টায় অবশেষে সম্ভব হয়েছে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর কাজ। দীর্ঘ চার মাস বিরতির পর পদ্মা সেতুতে বসানো হলো ৩২ তম স্প্যান ।

আর এই স্প্যান সংযোজনের মধ্যেদিয়ে পদ্মাসেতু বঙ্গবন্ধু সেতুর সমান আয়তনের সেতুতে রুপান্তরিত হলো। আর ৩২তম স্প্যান বসানোর মধ্যদিয়ে স্বপ্নের সেতুর আয়তন ৪৮০০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান ।

রোববার (১১ অক্টোবর) সকালে মাওয়া প্রান্তে ৪ এবং ৫ নম্বর খুঁটির উপর স্প্যান বসানোর কার্যক্রম সম্পন্ন হয়।

পদ্মাসেতু সূত্র জানায়, ৩২তম স্প্যান বসানোর পর পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৪৮০০ মিটার তথা প্রায় ৫ কিলোমিটার। পদ্মাসেতুকে মোট প্রয়োজন হবে ৪১টি স্প্যান । বাকি রয়েছে মাত্র ৯টি স্প্যান।

সেতু সচিব বেলায়েত হোসেন সাননিউজকে জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাকী ০৯টি স্প্যান বসানো সম্ভব হবে। সেতু কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন, আগামী বছর সেতুর নির্মাণ কাজ শেষ করতে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি অক্টোবর মাসে সেতুর আরও ৪টি স্প্যান বসানো কথা রয়েছে। তারপর নভেম্বর ও ডিসেম্বরে ৫টি স্প্যান বসানোর মধ্যে দিয়ে পুরোপুরি দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মাসেতু ।

এদিকে, পদ্মা সেতুর উপর সড়ক পথ নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে।

অপর দিকে, সেতুর দুই প্রান্তে রেল সংযোগ প্রকল্পে যে ত্রুটি দেখা হয়েছে, তা সমাধানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক বৃহৎ প্রকল্পসমূহের মধ্যে পদ্মাসেতু প্রকল্প অন্যতম। সরকারের নিজস্ব অথ্যায়নে নির্মাণ হচ্ছে স্বপ্নের এ সেতু । এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা