জাতীয়

পিএসসি’র সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাননি ৫০৯ জন

নিজস্ব প্রতিবেদক :

শুধু নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণে ৩২তম বিসিএস থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত ৫০৯ জন মেধাবী তরুণ নিয়োগ বঞ্চিত। অথচ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষায় ধাপে ধাপে উত্তীর্ণ হয়েও ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের জন্য আগে যারা নিয়োগ পাননি, তাদের প্রতিবেদনগুলো ভিন্ন ভিন্ন সংস্থা দিয়ে তদন্ত করে গুরুতর অভিযোগ পাওয়া না গেলে অবশ্যই নিয়োগ দেওয়া হবে।

পরিসংখ্যানে দেখা গেছে, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৭৯২ চিকিৎসককে বিসিএস (স্বাস্থ্য)নিয়োগ দিতে গত বছরের ৩০ এপ্রিল সুপারিশ করে পিএসসি।

গত বছরের ১৮ নভেম্বর থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ দফায় ৪ হাজার ৭২১ জনকে নিয়োগ দেয়া হলেও নিয়োগ পাননি ৭১ জন। এ অবস্থায় সরকার ৩৯তম বিসিএস থেকে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়।

৩৭তম বিসিএসে ২০১৮ সালে পিএসসি ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে। এতে বাদ পড়েন ৬১ জন।

৩৬তম বিসিএসে ২০১৭ সালের অক্টোবর ২ হাজার ৩২৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। ২০১৮ সালের অক্টোবরে প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, ২ হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২১ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েন।

৩২তম বিশেষ বিসিএসের ক্ষেত্রেও একই অবস্থা। ১ হাজার ৬৮০ জন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। নিয়োগ পান ১ হাজার ৬১৯ জন। নিয়োগবঞ্চিত থাকেন ৫৯ জন।

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল হলেও এখনো গেজেট হয়নি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা