নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সক্রিয় রয়েছে : সুজন
জাতীয়

নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সক্রিয় রয়েছে : সুজন

নিজস্ব প্রতিবেদক : ‘নারী নির্যাতনকারীরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সক্রিয় রয়েছে’ বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, “দেশে করোনা ভাইরাসের মহামারি চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারি। বাসা থেকে কর্মক্ষেত্র, প্রতিটি জায়গায় এ নির্যাতন চলছে।”

শনিবার (১০ অক্টোবর) রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এসময় ক্রমবর্ধমান নারী নির্যাতন ও দোষীদের বিচারের দাবিতে সুজন সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

সুজনের করা এক জরিপের ফলাফল তুলে ধরে বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি তারা ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নেন। তাদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের স্বীকার।

তিনি আরও বলেন, বিচারহীনতার জন্যই বিদ্যমান এ পরিস্থিতির সৃষ্টি। আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে এর পেছনে। কেউ বলেন, পৃথিবীর সব দেশেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এর মাধ্যমে মানবরূপী দানবদেরই উৎসাহ দেয়া হচ্ছে।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার বলেন, মহামারির এই সংকট নারী-পুরুষ সবারই হাতে হাত মিলিয়ে মোকাবিলা করার কথা ছিল। কিন্তু দেখা গেল, গত মার্চ মাস থেকে নারী ও শিশুর ওপর নির্যাতন ৬৫ ভাগ বেড়েছে।

মানববন্ধন সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, গুড নেইবারস বাংলাদেশ, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এবং আপন ফাউন্ডেশন মানববন্ধনে অংশগ্রহণ করে।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা