জাতীয়

ত্রয়োদশ নির্বাচনে ভোটার প্রায় ১২ কোটি ৭৫ লাখ

নিজেস্ব প্রদিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। ফলে ভোটকেন্দ্রও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র থাকলেও এবার বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি।

ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্র বাড়াতে খুব শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ইসি জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই কিংবা দরজা-জানালা জরাজীর্ণ। এসব কেন্দ্র মেরামতের জন্য সংশ্লিষ্ট শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্র বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার সংখ্যাটি আরও বাড়তে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ জনপ্রতি ৪০০ টাকা থেকে ১,৮২০ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। এবার কেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্বাচন ব্যয়ও বাড়বে বলে জানিয়েছে ইসি।

ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৫ লাখ

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা