জাতীয়

'রোদ-বৃষ্টি মানবো না, ধর্ষক পেলে ছাড়বো না'

নিজস্ব প্রতিবেদক : স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানীর শাহবাগের ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী আন্দোলন। ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তৃতীয় দিনের মতো রোদ-বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রজনতা। শাহবাগ মোড়ে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে গণজমায়েত করে ছাত্র ইউনিয়ন, সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কবি, লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

বুধবার (৭ অক্টোবর) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণবিরোধী আন্দোলনে সবার প্রতি আহ্বান জানিয়ে ছড়া পড়েন– আয় ছেলেরা, আয় মেয়েরা শাহবাগে আয়, ধর্ষণের বিচার করবই এ বাংলায়। এছাড়া ধর্ষণবিরোধী গান, কবিতাও পাঠ করছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের দেয়া স্লোগানের মধ্যে রয়েছে– রোদ-বৃষ্টি মানবো না ধর্ষক পেলে ছাড়বো না, পুলিশ তুমি চমৎকার ধর্ষকের পাহারাদার, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ কর, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা ধর্ষণের বিরুদ্ধে মাঠে নেমেছি। অনেক ঝড়-ঝঞ্ঝা পার করতে হচ্ছে। তার পরও আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই। এ দেশের মাটিতে আমরা প্রতিটি ধর্ষণের বিচার নিশ্চিত করেই মাঠ ছাড়ব।’

এর আগে গতকাল সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি বাধা দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ব্যানারে আন্দোলনকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেছে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা