জাতীয়

পুরান ঢাকার রাস্তায় হঠাৎ বিস্ফোরণ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় হঠাৎ এক বিস্ফোরণে সড়কের একপাশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই বিস্ফোরণের ঘটনায় সাতজন পথচারি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে আরমানিটোলা মাঠের গেটের পশ্চিম পাশের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর আনিস জানান, আরমানিটোলায় সড়কের ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা