সংগৃহীত
খেলা

বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক

স্পোর্টস ডেস্ক

বহুল আলোচিত দলবদলের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। জাতীয় দলের সতীর্থদের অনেককে নতুন ক্লাবে পেয়ে স্বস্তিতেই আছেন এই মিডফিল্ডার। বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকাকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিকও।

রদ্রির সামর্থ্যে মুগ্ধ ফ্লিক মনে করেন, এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনার মাঝমাঠের মান আরও বাড়িয়ে দেবেন এবং আগামী মৌসুমে দলের অন্য খেলোয়াড়দেরও উন্নতিতে ভূমিকা রাখবেন।

দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ নম্বর জার্সিতে দেখা গেছে রদ্রিকে। নতুন ক্লাবে নিজের আশা-আকাঙ্ক্ষা ও লক্ষ্যও জানিয়েছেন স্পেনের এই তারকা।

কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত-কে ফ্লিক বলেন, ‘আমি মনে করি, সে সম্ভবত সেরা ৬ নম্বর (ডিফেন্সিভ মিডফিল্ডার)। সে খেলার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্ষণাত্মক পর্যায়েও দারুণভাবে সাহায্য করতে পারে।’

রদ্রির খেলা তৈরি করা এবং ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করার দক্ষতাই ফ্লিকের সবচেয়ে বেশি নজর কেড়েছে। বিশেষ করে ডুয়েল ও আকাশপথের লড়াইয়ে তার আধিপত্যের প্রশংসা করেছেন বার্সা কোচ।

ফ্লিক বলেন, ‘অ্যারিয়াল ডুয়েলস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

রদ্রির প্রভাব শুধু মাঝমাঠেই সীমাবদ্ধ থাকবে না বলে মনে করেন ফ্লিক। তার বিশ্বাস, এই মিডফিল্ডারের উপস্থিতি পুরো দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘অবশ্যই তার আগমন প্রত্যেক খেলোয়াড়ের উন্নতিতে প্রভাব ফেলবে।’

বুধবার ‘গাম্পার ট্রফি’র ম্যাচে নতুন সমর্থকদের সামনে রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন রদ্রি। ইংলিশ ক্লাবটির হয়ে সফল সময় কাটানোর পর এবার তিনি ফিরলেন লা লিগায়। এর আগে স্পেনের শীর্ষ লিগে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি।

স্পেন জাতীয় দলের অধিনায়ক ও ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি এবার যোগ দিয়েছেন ফ্লিকের উচ্চাকাঙ্ক্ষী বার্সেলোনা প্রকল্পে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা