সংগৃহীত
খেলা

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে মারা যান লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুতে শোকাহত মেসির দ্রুত ইন্টার মায়ামিতে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত ক্লাবে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বর্তমানে মেসির মানসিক অবস্থা ভালো বলেই জানিয়েছেন মায়ামির প্রধান কোচ গুইলেরমো হোয়োস।

গত ১২ আগস্ট ক্লাবে ফেরেন মেসি। এরপর লিগস কাপে লিওনের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। নু স্টেডিয়ামে মাঠে প্রবেশের সময় দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে মেসির ব্যক্তিগত সময় ও গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়ে তাকে কিছুটা একা থাকতে দেওয়ার জন্য সমর্থকদের অনুরোধ করেন হোয়োস।

মেসির বর্তমান অবস্থা নিয়ে মায়ামি কোচ বলেন, ‘তাকে দেখতে ভালো লাগছে। মাঠে সে নিজেকে মেলে ধরছে, এমন একটি জায়গা যা সে ভালোভাবে চেনে। সে শান্তিতে আছে।’

এর আগে মেসির ক্লাবে ফেরার বিষয়ে দলের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোও তার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সে দারুণ দৃষ্টান্ত তৈরি করে। সর্বোপরি, সে নিশ্চিতভাবে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সে শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অসাধারণ। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি।’

মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাসেমিরো আরও বলেন, ‘এখানে আসার জন্য, আমাদের ও ক্লাবকে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে।’

গত শনিবার জিওডিস পার্কে ন্যাশভিল এসসির বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। বুধবার রাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচেও ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠে দেখা যেতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা