প্রতীকী ছবি
সারাদেশ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৫ আগস্ট) সকালে ঘাতক ছেলে মাসুদ রানাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আব্দুল কাশেম দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন। তিনি আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে কাশেম আলী তাকে খাবার দিতে যান। এসময় পারিবারিক বিষয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আব্দুল কাশেমের মাথায় আঘাত করেন মাসুদ রানা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

পরে শুক্রবার সকালে তার মা মাহমুদা বেগম মাসুদ রানার ওই বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় তার চিৎকারে গ্রাম বাসীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা