জাতীয়

খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আপিল

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। মঙ্গলবার (০৬ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) সকালে হাইকোর্টে পৌঁছায় মিন্নিসহ ৬ আসামির ডেথ রেফারেন্স। এদিন খালাস চেয়ে মিন্নির ওকালতনামাও আইনজীবীর কাছে জমা দেন তার বাবা। সেদিন মিন্নির আইনজীবী ​জেড আই খান পান্না জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন তারা।

আইনজীবী পান্না বলেন, আমরা আশাবাদী, যত শিগগির সম্ভব এ মামলার শুনানি হবে, আমরা শুনানি করার চেষ্টা করব। আমরা আশাবাদী আইনের আলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং মিন্নি বেকসুর খালাস পাবেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

এ ছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। তারা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৬ জুন সকালে কিশোর গ্যাং বন্ড বাহিনীর হাতে খুন হন শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ)। সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড, রিফাত ফরাজী ও রিশান ফরাজীসহ তাদের অনুসারীরা। সিসি টিভি ফুটেজে দেখা যায়, রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি এ সময় প্রাণপণ চেষ্টা করেছেন রিফাতকে বাঁচানোর। গুরুতর আহত অবস্থায় প্রথমে রিফাতকে বরগুনা সদর জেনারেল হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই দিন বিকালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রিফাত।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা