জাতীয়

মুক্তি পেলো ৪৭ জন ভিয়েতনাম ফেরত বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ভিয়েতনাম ফেরত ৪৭জন মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এর আগে আদালত থেকে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে তাদের সঙ্গে থাকা মালপত্র বুঝিয়ে দিয়ে মুক্তি দেয়া হয়। সম্প্রতি ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও তাদের গ্রেপ্তার দেখায় তুরাগ থানা পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ জানান, গত ৫ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তির আদেশ আসে। পরে তা যাচাই বাছাই করে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এ কারগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে দুপুর ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার আদালতের নির্দেশে ২০ জনকে এ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা