স্বাস্থ্যের গাড়িচালক মালেক কারাগারে
জাতীয়

স্বাস্থ্যের গাড়িচালক মালেক কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য অধিদফতরের কোটিপতি গাড়িচালক আবদুল মালেককের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৬ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

অস্ত্র এবং জাল টাকার পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

গত ২১ সেপ্টেম্বর মালেককে আদালতে হাজির করে দুই মামলায় ১৪ দিনের রিমান্ডের আবেদন করে তুরাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত ১৪ দিনেরই রিমান্ডের আদেশ দেন। আগে গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ থেকে মালেককে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন।

এদিকে পুলিশ আদালতে এক প্রতিবেদন দিয়ে জানায়, আবদুল মালেক ডিজি’র (স্বাস্থ্য ও শিক্ষা) গাড়িচালক। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি হিসেবে ২০ থেকে ২৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। কর্মস্থলে তিনি খুবই প্রভাবশালী। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসাসহ নিজ কর্মস্থলে সাংগঠনিক পদবিকে কাজে লাগিয়ে বদলি ও নিয়োগ বাণিজ্য করে অবৈধভাবে বিপুল পরিমাণ বিত্ত-বৈভবের মালিক হয়েছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা