বিক্রম দোরাস্বামী বাংলাদেশে  
জাতীয়

 বিক্রম দোরাস্বামী বাংলাদেশে  

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে পৌঁছেছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে তিনি বাংলাদেশে পৌঁছান বলে কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিক্রম দোরাইস্বামী সোমবার সকালে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এখন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তিনি আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এলেন। তিনি দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবেন

তাকে আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা রাজ্যের প্রটোকল অফিসাররা বিদায় জানান। অপরদিকে, আকাওরা সীমান্তের বাংলাদেশের দিকে উপস্থিত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

এর আগে গত শনিবার (৩ অক্টোবর) তিনি দিল্লি থেকে আগরতলায় আসেন। এর পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল রমেশ বৈশ্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের ত্রিপুরা চ্যাপ্টার এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয়। ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের ত্রিপুরা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুজিত রায়ের নেতৃত্বে প্রতিনিধীদল রাজ্য অতিথিশালায় গিয়ে তাকে সংবর্ধনা দেন।

আগামী ৮ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন তিনি।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এদিকে বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনের র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনত...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা