আজও সোনারগাঁয়ের সামনে প্রবাসীদের ভিড়
জাতীয়

আজও সোনারগাঁয়ের সামনে প্রবাসীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক :

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় আজও হোটেল সোনারগাঁওয়ের গেটে অপেক্ষা করছেন বহু প্রবাসী। সোমবার (০৫ অক্টোবর) সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা। তবে অন্য দিনের তুলনায় লোকজন অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা নেই।

সরেজমিনে দেখা যায়, যারা টোকেনের আশায় এসেছেন, তাদের একটি ফরম দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেই ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। একটি ফরমে ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন।

টোকেন প্রত্যাশী প্রশান্ত বলেন, টোকেনের জন্য এসেছি, এখানে একটা ফরম দেওয়া হচ্ছে, সেটা পূরণ করে জমা দিতে বলা হয়েছে, সেটা পূরণ করে জমা দিয়েছি। সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, যারা ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।

যদিও সৌদি এয়ারলাইন্স রোববারের পূর্ব পর্যন্ত রিটার্ন টিকিটের তারিখ ধরে টিকিট রি-ইস্যু করেছে। কিন্তু রোববার অন্তত ১৫ সহস্রাধিক প্রবাসীর বিক্ষোভ ও আন্দোলনে ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দেওয়ার ঘোষণা দেয়।

সান নিউজ/পিডেকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা