বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল-কলেজ খোলার নির্দেশ
জাতীয়

বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল-কলেজ খোলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

বন্যা দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য বন্যার শুরুতেই দুর্গত এলাকার সব স্কুল ও কলেজ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে খুলে দিতে হবে। আঞ্চলিক পরিচালকরা অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মধ্যেমে সংগ্রহ করে ই-মেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য বন্যা দুর্গত এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব পর্যায়ের দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

আর সম্ভাব্য বন্যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ধরণ ক্ষয়ক্ষতির ধরন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত ছকে উল্লেখ করে ইমেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা