সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ
জাতীয়

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা চিকিৎসার নামে প্রতারণা কেলেঙ্কারির মূলহোতা রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের অস্ত্র আইনের মামলার রায় ঘোষণা করা হবে আজ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রায় ঘোষণার কথা রয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সাহেদের।

সাহেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন বলে দাবি করছে রাষ্ট্রপক্ষ। তাই রায়ে সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে। অন্যদিকে আসামিপক্ষ বলছে, অভিযোগ প্রমাণ হয়নি, সেজন্য সাহেদ খালাস পাবেন।

প্রতারক সাহেদ করিম করোনা চিকিৎসার নামে হাজারো মানুষকে প্রতারিত করে, ভুয়া কোভিড সার্টিফিকেট বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। দেশ থেকে পালানোর সময় চলতি বছরের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর কড়া পাহারায় হেলিকপ্টারে করে রাজধানীতে নিয়ে আসা হয় তাকে। ১৯ জুলাই সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরার বাসায় অভিযান চালালে সেখান থেকে উদ্ধার হয় একটি পিস্তল, গুলি।

গোয়েন্দা পুলিশ অস্ত্র মামলায় ৩০ জুলাই আদালতে সাহেদের বিরুদ্ধে চার্জশিট দেয়। আর ২৭ আগস্ট অভিযোগ গঠনের মধ্যে দিয়ে সাহেদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত। গত ২০ সেপ্টেম্বর মাত্র ৮ কার্যদিবসে মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

আদালতে সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১১ জন সাক্ষী। আর রাষ্ট্রপক্ষ আদালতে চেয়েছেন সাহেদের বিরুদ্ধে সবোর্চ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা