সৌদি প্রবাসীদের ফেরাতে বিমানের আরও ১২ বিশেষ ফ্লাইট
জাতীয়

সৌদি প্রবাসীদের ফেরাতে বিমানের আরও ১২ বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসী কর্মীদের সৌদি আরব ফেরাতে আরও ১২টি বিশেষ (নন শিডিউল) ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

রোববার (২৭ সেপ্টেম্বর) বিমান সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জেদ্দায় ৩০ সেপ্টেম্বর, ১, ৪, ৫ ও ৬ অক্টোবর, রিয়াদে, ২, ৪, ৯, ১১ অক্টোবর এবং দাম্মমে ১, ৩ ও ৫ অক্টোবর ফ্লাইট পরিচালনা করবে বিমান

বিমান জানিয়েছে, জেদ্দাগামী যেসব যাত্রীর ২২-২৪ মার্চের মধ্যে টিকিট ছিল তাদের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর বিমানের বুকিং কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

২৫-২৮ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ১ অক্টোবর এবং বুকিংয়ের জন্য ২৯ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। ২৯-৩১ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৪ অক্টোবর, বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর।

রিয়াদগামী যেসব যাত্রীর ২২-২৩ মার্চে টিকিট ছিল তাদের ফ্লাইট ২ অক্টোবর (১ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ২৯ সেপ্টেম্বর। ২৪-২৫ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৪ অক্টোবর (৩ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর।

১ থেকে ৪ এপ্রিলে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৫ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ১ অক্টোবর। ৫-৮ এপ্রিলের মধ্যে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৬ অক্টোবর এবং বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ২ অক্টোবর।

২৬-২৭ মার্চের মধ্যের টিকিটধারীদের ফ্লাইট ৯ অক্টোবর (৮ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৩ অক্টোবর। ২৯-৩০ মার্চের টিকেটধারীদের ফ্লাইট ১১ অক্টোবর (১০ অক্টোবর রাত সাড়ে ১২টা) এবং যোগাযোগ করতে হবে ৪ অক্টোবর।

এছাড়া দাম্মামগামী যেসব যাত্রীর টিকিট ১৬-১৯ মার্চের মধ্যে ছিল তাদের ফ্লাইট ১ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ২৮ সেপ্টেম্বর। ২১-২৪ মার্চের টিকিটধারীদের ফ্লাইট ৩ অক্টোবর এবং যোগাযোগ করতে হবে ৩০ সেপ্টেম্বর। এছাড়া ২৬-৩০ মার্চে যাদের টিকিট ছিল তাদের ফ্লাইট ৫ অক্টোবর এবং তাদের যোগাযোগ করতে হবে ১ অক্টোবর।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গত ১৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যার ফলে পরবর্তী শিডিউলের সব ফ্লাইট বাতিল হয়ে যায়।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা