সংগৃহীত ছবি
জাতীয়

শিক্ষার্থীদের মামলা দিলে সরকার দেখবে

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা কেউ মামলায় জড়িয়ে থাকলে তাদের তথ্য যদি কোটা সংস্কার আন্দোলনকারীরা দেন, তাহলে সরকার তা অবশ্যই যাচাই-বাছাই করে দেখবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছি

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব ছাত্রছাত্রীর নিরাপত্তার পরিবেশ তৈরি করবে সরকার। আন্দোলন চলাকালে সহিংসতায় সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে।

সংবাদ সম্মেলনে কোটা সংস্কার সংক্রান্ত বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন জারির ঘোষণা দেন আইনমন্ত্রী। আপিল বিভাগের রায় প্রসঙ্গে তিনি বলেন,‌‌‌ আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে সরকার। রায়ের একটা দাঁড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন করার ক্ষমতা নেই সরকারের। তারা যেভাবে দিয়েছেন সেভাবেই আমরা করেছি। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আশা করি জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি নিয়োগেও এই আদেশ অনুযায়ী কাজ করবে।

আরও পড়ুন: সারাদেশে বিজিবি মোতায়েন

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল কোটা নিয়ে সংসদে আইন পাসের- এ বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে অতীতেও কখনোই আইন ছিল না। পরিপত্র-প্রজ্ঞাপনের মাধ্যমে এটি সব সময় করা হয়।

আইনমন্ত্রী বলেন, সমস্যা কেটেছে। সমাধান করে দিয়েছি। এইটুকু আশা করতে পারি, আর সমস্যা তৈরি করা হবে না এবং পরিস্থিতির অবনতি হবে না। যদি আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, আমরা কঠোর ব্যবস্থা নেব।

কারফিউ তুলে নেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জনজীবনে যখন স্বস্তি আসবে তখন কারফিউ তুলে নেওয়া হবে। এরই মধ্যে স্বস্তি ফিরে আসছে, ফলে কারফিউ শিথিলের সময় বাড়ছে। সরকার শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ তৈরিতেও কাজ করছে। শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা