সংগৃহীত
জাতীয়

৮ জুন ভূমিসেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধি: দেশে স্মার্ট ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অনলাইন সেবা গ্রহণে তাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আগামী শনিবার (৮-১৪ জুন) শুক্রবার সারাদেশে ১ সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ ২০২৪’ উদযাপন করা হবে বলে জানান ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি আরও বলেন, সারাদেশে ভূমিসেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’।

আরও পড়ুন: যেসব পণ্যের দাম বাড়ছে

বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ১ সংবাদ সম্মেলনে তিনি এই সকল তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কল রেট ও ইন্টারনেট খরচ বৃদ্ধি

ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমিসেবা সপ্তাহ ২০২৪’ এর চলাকালীন সেবাগ্রহীতাদের খুব গুরুত্বপূর্ণ যেসব সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে, ই-নামজারি আবেদন করার বিষয়ে তাদের অবহিতকরণ ও সহযোগিতা প্রদান করা, জমি নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান করা, অনলাইনে জমির খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ অনান্য সকল সেবা জনগণকে প্রদান ইত্যাদি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা