সংগৃহীত
বাণিজ্য

কল রেট ও ইন্টারনেট খরচ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: দেশের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেট এবং ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বৃদ্ধি হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল থেকেই কার্যকর হবে এই বাড়তি কর আদায়।

তার আগে, গ্রাহকদের মোবাইল ফোনের ইন্টারনেটের ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো। বর্তমানে তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এরই সাথে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জও দিতে হবে।

নতুন করে এই সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় ১ জন গ্রাহককে এখন ১০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ ৩০ টাকা ৬৫ পয়সা করে শুল্ক দিতে হবে এবং বাকি ৬৯ টাকা ৩৫ পয়সার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: ভারতীয় ১৪ ট্রাক চিনি জব্দ

এর আগে ১০০ টাকার ইন্টারনেট প্যাকেজ কিনলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কাটা হতো ২৭ টাকা এবং বাকি ৭৩ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারতেন গ্রাহকেরা।

বিটিআরসির হিসাবে বর্তমানে দেশে ১৯ কোটি সিমকার্ড গ্রাহক রয়েছেন। এদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১৩ কোটি। এই দিকে, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এই শুল্ক কার্যকর করেছেন দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো।

আরও পড়ুন: ঈদযাত্রায় চলবে ১৮ ফেরি ও ২০ লঞ্চ

এটি শুধু মোবাইল ফোনের টকটাইম বা ইন্টারনেট নয়, মূলত ভ্যাট ও আমদানি শুল্ক সম্পর্কিত যত ধরনের কমানো বা বাড়ানোর প্রস্তাব থাকে তা বাজেট ঘোষণার দিন থেকেই কার্যকর হয়। যদিও এ অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা