সংগৃহীত
জাতীয়

টিকিট কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স

জেলা প্রতিনিধি: রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, টিকিট কালোবাজারির প্রতি আমাদের জিরো টলারেন্স। ইতোমধ্যে আমরা টিকিট কালোবাজারির কয়েকটি সিন্ডিকেটকে ধরেছি। জনগণকে বলব কালোবাজারির কাছ থেকে আপনারা টিকিট কাটবেন না। কালোবাজারিরা রেলকে ধ্বংস করতে চাই, দেশটাকে ধ্বংস করতে চাই।

আরও পড়ুন : আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা রয়েছে

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতি চত্বরে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি আরও জানায়, আপ্রাণ চেষ্টা করছি রেলের টিকিটটা কালোবাজারি থেকে মুক্ত রাখতে। আসন্ন ঈদটা যাত্রীদের এবার ভালোই কাটবে। নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে তারা।

জিল্লুল হাকিম আরও বলেন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে। পাকিস্তানি হানাদার ও একাত্তরের ঘাতক দালালরা বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তারই সুযোগ্য কন্যা শক্ত হাতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : ভুটানের সঙ্গে তিন সমঝোতা স্মারক সই

রেলমন্ত্রী জানান, বিএনপি-জামায়াতের উদ্দেশ্য দেশটাকে ধ্বংস করা। ফরিদপুরের রেল ও রাজবাড়ীর ভাটিয়াপাড়ার রেল বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর রেল নয় শুধু সর্বক্ষেত্রে উন্নতির শিকড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এই উন্নতি তো সবার পছন্দ না। অনেকেই ষড়যন্ত্র করে এই উন্নতিকে স্থবির করে পিছিয়ে দিতে চাই।

মন্ত্রী বলেন, জনগণ উন্নয়ন চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন চান। আমরা সকলে আন্তরিকভাবে চেষ্টা করলে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব। স্বাধীনতার এই দিনে আমাদের শপথ হবে, দেশকে একটি উন্নত দেশে পরিণত করবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে সহযোগিতা করবো।

আরও পড়ুন : রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি রেজাউল হক রেজা, ফকরুজ্জামান মুকুট, সালমা চৌধুরী রুমাসহ জেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা