ছবি: সংগৃহীত
প্রবাস

ভারতে ২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর পার্শ্ববর্তী কাদুগোদি এলাকায় অবৈধভাবে বসবাসের দায়ে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বহু বছর ধরে তারা দেশটিতে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

রোববার (৯ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু।

আটককৃতরা হলেন- শফিক (২৯) এবং বিলাল মোহাম্মদ আলম (৩৪)। তারা রাজ্যটিতে দিনমজুরের কাজ করতেন।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

দ্য হিন্দু বলছে, ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর পার্শ্ববর্তী কাদুগোদি এলাকার পুলিশ ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। তারা বহু বছর ধরে রাজ্যটির চিক্কাবনহল্লির একটি শ্রম কলোনিতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ রয়েছে।

একটি এনজিওর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল গত মঙ্গলবার (৬ এপ্রিল) চিক্কাবনহল্লির শ্রম কলোনিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় এবং শফিক ও বিলাল মোহাম্মদ আলমকে গ্রেফতার করে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

পুলিশ জানায়, আটকের পর অভিযুক্তরা প্রাথমিকভাবে নিজেদেরকে বাংলাদেশি বলে স্বীকার করতে অস্বীকার করে। কিন্তু বিস্তারিত তদন্তের ফলে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়।

অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে ঐ ২ জন। সেখানে কিছু সময়ের জন্য শ্রমিক হিসাবে কাজ করার পর তারা আরও বেশ কয়েকটি মেট্রো শহরে অবস্থান করেন। ৪ বছর আগে বেঙ্গালুরুতে বসবাস শুরু করেন।

আরও পড়ুন : বোমা রেখে চাঁদার হুমকি

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে মামলা দায়ের করেছে। বেঙ্গালুরু শহরে আরও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছে কিনা তা নিশ্চিত করার জন্য তদন্ত করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা