ছবি : সংগৃহিত
প্রবাস

ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

সান নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় নির্মাণ সাইডে কাজ করার সময় একটি হাইড্রলিক টাওয়ারের ক্রেন উল্টে যায়। এতে ক্রেনের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন বাংলাদেশী দুই শ্রমিক।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পেরেক ফায়ার অ্যান্ড রেসকিউ-এর প্রধানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা।

বারনামা সূত্রে, বুধবার (৫ এপ্রিল) রাত ৮টা ১৭ মিনিটে দেশটির সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারি সাইডে ভূমিধসের কারণে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়।

আরও পড়ুন : আমিরাতের আজমানে "পানি" কোম্পানির যাত্রা শুরু

এ সময় ওই বিশালাকার টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে দুই বাংলাদেশী শ্রমিক নিহত হয়। তবে নিহত দুজনের নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

ক্রেন দুর্ঘটনায় নিহত দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছর বয়স হবে বলে ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছেন।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবক খুন

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের লাশ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাত ৯টা ৫৫ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।

লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান।

আরও পড়ুন : ৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিল ওমান

ক্রেন চাপায় নিহতদের পূর্নাঙ্গ নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা