ফাইল ছবি
প্রবাস

৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিল ওমান

প্রবাস ডেস্ক: চলতি বছরে প্রথম ধাপে ওমানে অন্তত ৩০০ প্রবাসীকে দেশটির নাগরিকত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকা ছাড়বে ১ কোটি ২০ লাখ লোক

রোববার মধ্যপ্রাচ্যের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, অন্তত ৩০০ প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দিয়ে এক রাজকীয় ডিক্রি জারি করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক।

ওমানের জাতীয়তা আইনের শর্তপূরণ সাপেক্ষে এই প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হলেও দেশটির সরকার চাইলে যেকোনও মুহূর্তে তা বাতিল করতে পারবে।

আরও পড়ুন: এ মাসেই হতে পারে আকস্মিক বন্যা

দেশটির আইনে ওমানে বা অন্য কোনও দেশে ওমানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা-মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে।

আর প্রাপ্তবয়স্ক বিদেশিরা যদি আরবি পড়ায় এবং লেখায় দক্ষ হন এবং কমপক্ষে ২০ বছর (অথবা একজন ওমানি নারীর সাথে ১০ বছরের দাম্পত্যে লিপ্ত থাকেন) সদাচারণ প্রদর্শনসহ অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ করেন, তাহলে তারা ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তাদের জীবিকা নির্বাহের বৈধ উপায়ও থাকতে হবে।

কোনও ব্যক্তি ওমানের নাগরিকত্ব পেলে তাকে দেশটির বিচার বিভাগের কাছে শপথ নিতে হয়। তবে বিশেষ রাজকীয় ডিক্রি জারি করা হলে স্বাভাবিকীকরণের এই শর্ত না মানলেও চলে।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ বাঙালির সাহসের প্রতীক

ওমানী পুরুষদের বিয়ে করেছেন, এমন বিদেশি নারীরা পাঁচ বছর বিবাহিত জীবন কাটানো এবং ওমানে বসবাসের পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন। কেউ যদি ওমানেরসহ দ্বৈত নাগরিকত্ব রাখতে চান, তাহলে রয়্যাল ডিক্রির মাধ্যমে অনুমোদন নিতে হবে।

তবে কোন কোন দেশের প্রবাসীদের ওমানের নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা