প্রবাস

‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেলেন মোবারক

সাননিউজ ডেস্ক : করোনাকালে সাহসী ভূমিকা রাখায় ‘কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি মোবারক হোসেন। রোববার (৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেস্ত্রের একটি হলে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লন্ডনের একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোবারক ছাড়াও আরও কয়েকজন এ সম্মাননা পুরস্কার পান। গত বছর ইতালিতে ইতালিতে করোনার প্রথম ঢেউ চলাকালে তারা সাহসী ভূমিকা পালন করেন।

তবে করোনার জন্য সীমিত পরিসরে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়। এসময় আইওন টেলিভিশনের সিও আতাউল্লা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবারক হোসেন বলেন, ‘বিশ্ববাসী জানে করোনার ভয়াল থাবায় ইতালির জনজীবনে নেমে আসে অন্ধকার। কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশিসহ স্থানীয় নাগরিকরা। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমরা সেই সমস্যা কাটিয়ে ভালো আছি। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে না ফেরার দেশে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, গত বছর যখন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল তখন আমরা কিছু সংখ্যক লোক ‘ইতালির ভেনিস বাংলাদেশি কমিউনিটি’র পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা মাঠে কাজ করেছিলাম, তার স্বীকৃতিস্বরূপ এবং উৎসাহ দেয়ার জন্য আইওন টিভির পক্ষ থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড প্রধান করা হলো।’

তিনি আরও বলেন, ‘মানবিক কাজে সবসময় এগিয়ে আসা উচিত। আমাদের কোভিড হিরো হিসেবে এ পুরস্কার প্রদান করায় ভেনিস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আইওন টিভির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা