প্রবাস

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির রাজধানী রিয়াদ, মক্কা ও জিজানে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- আবুল হোসেন (৩৫), বেলাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৪২) ও শওকত ওসমান (৪০)।

গণমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার আবুল হোসেন মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

মোহাম্মদ বেলাল উদ্দিন মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম।

অপরদিকে জাহাঙ্গীর আলম রাজধানী রিয়াদে হারায়া নামক এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার বাসিন্দা। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

আর শওকত ওসমান সৌদির জিজান শহরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা