প্রবাস

চীনে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে চান বাংলাদেশি জেরিন

সান নিউজ ডেস্ক:

বাংলাদেশসহ বিশ্বের কাছে উহান মহামারী কভিড -১৯ এর কেন্দ্রস্থল হিসেবে একনামে পরিচিত। আর সেখানেই কিনা চিকিৎসা সেবা দিতে যাবার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশি সৈয়দা জেরিন ইমাম।

জেরিন এ বিষয়ে আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের চীনা দূতাবাসকে এরইমধ্যে একটি লিখিত চিঠিও পাঠিয়েছেন।

সম্প্রতি এমনটাই জানিয়েছে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাস। জেরিনের একটি চিঠি ও তার সঙ্গে একটি ছবি তাদের ফেসবুক পেজে প্রকাশ করে জেরিনের আগ্রহের ব্যাপারে নিশ্চিত করে তারা।

জেরিন বর্তমানে চীনের জিনানের শানডং বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্য বাজার থেকে করোনা ভাইরাস ছড়ায়।

ওই বাজারে অবৈধ বন্যপ্রাণী বিক্রি করা হতো বলে ধারণা করা হয়। সেই থেকে সমগ্র চীনের পাশাপাশি বিশ্বের কমপক্ষে ৮১ টি দেশে করোনা ছড়িয়ে পড়ে। এখন সারা বিশ্বের জন্য এক আতংকের নাম কোভিড-১৯।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা