ছবি: সংগৃহীত
রাজনীতি

রংপুরে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার

রংপুর ব্যুরো: রংপুরের ছয়টি সংসদীয় আসনের ৪৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আরও পড়ুন: আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন তারা। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন- রংপুর-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সাকলাইন সবুজ প্রামানিক ও স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা মঞ্জৃুম আলী, রংপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী সুমনা আক্তার লিলি ও জাকের পার্টির আশরাফুজ্জামান, রংপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডল ও জাকের পার্টির লায়লা আনজুমানয়ারা বেগম লাকী, রংপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হাকিবুর রহমান মাস্টার, রংপুর -৫ আসন থেকে জাকের পার্টির শামীম মিয়া এবং রংপুর-৬ আসন থেকে একই দলের বেদারুল ইসলাম। রংপুরের ছয়টি আসনে এখন ভোটের মাঠে থাকছেন ৩৬ জন প্রার্থী।

আরও পড়ুন: পেছালো আওয়ামী লীগের বিজয় র‌্যালি

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডল তার মনোনয়ন প্রত্যাহার শেষে সাংবাদিকদের বলেন, রংপুর-৩ আসনে দীর্ঘদিন পর নৌকার প্রার্থী পাওয়ায় উচ্ছ্বাসিত ছিল এখানকার জনগণ। আজ প্রার্থিতা প্রত্যাহারের কারণে এই আসনের মানুষগুলো খুব কষ্ট পেয়েছেন।

দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে বঙ্গবন্ধুকন্যাকে আবারও প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে তার সিদ্ধান্ত চূড়ান্তভাবে মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিন্ধান্ত নিয়েছি। শুধু আজ নয়, ভবিষ্যতেও বঙ্গবন্ধুকন্যার যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত থাকবেন বলে তিনি জানান।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা