ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির হরতাল পেছাল

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের চলমান একদফা আন্দোলনের অংশ হিসেবে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কাতারের আমিরের মৃত্যুতে একদিন পিছিয়েছে বিএনপি।

আরও পড়ুন: শেখ হাসিনার জয়ী হতে ভাওতাবাজির প্রয়োজন নেই

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামীকালের (১৮ ডিসেম্বর) পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতালের ডাক দেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার

এ সময় রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ দিন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) হরতালের ঘোষণা দেন। এছাড়া গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর একই কর্মসূচির ডাক দেন।

আরও পড়ুন: জাপাকে ২৬ আসন ছাড়ল আ. লীগ

প্রসঙ্গত, ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। বাংলাদেশ সরকার তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়।

আগামীকাল রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে। শনিবার মন্ত্রি পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। আমিরের মৃত্যুতে শোক পালনের ঘোষণায় কর্মসূচি একদিন পেছাল বিএনপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা