সংগৃহীত
রাজনীতি

৩৭ আসনে ছাড় দিচ্ছে 

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ,লীগ ৩৭ আসনে প্রার্থী প্রত্যাহার করছে। এর মধ্যে ২৬টি আসন জাতীয় পার্টিকে, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি

রোববার (১৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, শনিবার রাতেও জাতীয় পার্টির সঙ্গে ৫ম দফা বৈঠক করে আ’লীগ। এছাড়াও ২ ৬টি আসন চূড়ান্ত হলেও জাতীয় পার্টি আরও অন্তত ১০টি আসন দাবি করছেন উল্লেখ করেন তিনি।

আজ রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকেল নাগাদ আ’লীগের ছাড় দেওয়া আসনের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। ধানমণ্ডিতে আয়োজিত নিয়মিত ব্রিফিং এই কথা বলবেন আ,লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে এই সংক্রান্ত আলোচনা ওঠার কথা রয়েছে।

আরও পড়ুন: নির্দিষ্ট সংখ্যক আসন পাচ্ছে জাতীয় পার্টি

এ ছাড়াও মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১-৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা