রাজনীতি

সব নির্বাচনে অংশ নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি আগামীতে সব নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, 'আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেওয়ার। শুধু করোনার কারণে আমরা গত দুইটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীতে প্রচারণায় যাইনি, সরে দাঁড়িয়েছি। আমরা উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করব, সেই সিদ্ধান্তই আছে।'

দল সক্রিয় আছে জানিয়ে তিনি বলেন ‘এই কোভিডের মধ্যেও আমরা আমাদের কাজ করেছি। কাজ করার চেষ্টা করছি। একটা প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমরা রয়ে যাচ্ছি। এই বিষয়টা আপনাদের সবারই বিবেচনার মধ্যে নিতে হবে। এই কারণে নিতে হবে যে, ইটস নট ওনলি আওয়ার প্রবলেম।’

তিনি বলেন, 'আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব। সে হিসেবে আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাতকারের জন্য বসবে প্রার্থী চূড়ান্ত করার জন্য।'

তিনি আরও বলেন, ‘বিশ্বে রাষ্ট্রচিন্তা, অর্থনৈতিক চিন্তা, দর্শন, সমাজনীতির একটা পরিবর্তন আসবে। তবে সেটা কী আসবে, জানি না। আর আমাদের দেশে রাজনীতির ক্ষেত্রে পরিবর্তনটা খুব বেশি জরুরি হয়ে গেছে—মানুষের বেঁচে থাকার জন্য, তার বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, সবশেষে মানুষের সাংবিধানিক যে অধিকার, সে অধিকার নিশ্চিত করার জন্য।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা