‘মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কি না দেখতে হবে’
রাজনীতি

মসজিদে বিস্ফোরণের তদন্ত চাইলেন বিএনপির হারুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। একই সঙ্গে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদের নবম অধিবেশন শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।

প্রয়াত কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রস্তাব আনা হয় এ নবম অধিবেশনে।

শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে হারুন অর রশিদ বলেন, নারায়ণগঞ্জ বিস্ফোরণে ‘এসির’ কথাটি সংশোধনের অনুরোধ করবো। কারণ মাগরিবের নামাজ থেকে এশার নামাজের সময়ের ব্যবধান মাত্র দেড় ঘণ্টা। তাই এই সময়ে গ্যাস চেম্বার হওয়ার সুযোগ কম। আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাবের বোম বিশেষজ্ঞ টিম দিয়ে তদন্ত করা হোক। এ ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করা হোক।

বিএনপির এ সংসদ সদস্য আরো বলেন, বিষয়টিকে ছোটভাবে না দেখার অনুরোধ করছি। বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে কাজ করতে হবে। এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।

শোক প্রস্তাবে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের নাম সংযোজন করতে অনুরোধ জানান হারুন অর রশিদ। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডটি এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। মেজর সিনহার জীবন বৃত্তান্তও সংসদের আজকের শোক প্রস্তাবে যুক্ত করার দাবি জানাচ্ছি। এই ঘটনায় জাতি শোক প্রকাশ করেছে। তাই এই বিষয়টি সংসদের শোক প্রকাশ তালিকায় স্থান দেয়া উচিত।’

সান নিউজ/ আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা