'পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি'
রাজনীতি

'পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি'

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে এবং তাদের দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘনকুয়াশা জমেছে বলেই সরকারের সাহসী ও ভাল উদ্যোগ দেখতে পায় না।’

শনিবার (০৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে সোনালী অর্জনের নবদিগন্তে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে। গভীর হতাশায় মাঝে মধ্যে হাঁক ছাড়ে।

অনুষ্ঠানে ‘জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন’ এই বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে আসার পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানান।

সচেতনতা ও সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সেতুমন্ত্রী বলেন, কোন ধরনের শৈথিল্যতা কোনোভাবেই কাম্য নয়।

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য দেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকরা।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা