প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ত্রাণ বিএনপির বিতরণ
রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ত্রাণ বিএনপির বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ৫ দিন ব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করছে বগুড়া সদর উপজেলা বিএনপি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপি আয়োজিত ৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে জেলার ন্যাংড়া বাজার এলাকায় নিশিন্দারা ও নুনগোলা ইউনিয়নে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিরতণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

ত্রাণ বিতরণের পূর্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. সোলাইমান আলী, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম, সদর মহিলা দলের নেত্রী নাজমা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির সার্বজনীন মঙ্গল কামনা করেন। সেই সাথে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দোয়া ও মোনাজাত করেন। দোয়ায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা