ছবি-সংগৃহীত
রাজনীতি

আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্তব্য করে বলেছেন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না; তারেক রহমানই যথেষ্ট বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন: উদারতা মানে দুর্বলতা নয়

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে- দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে তথ্যমন্ত্রী বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা, অর্থদাতা হিসেবে গ্রেফতার করা হচ্ছে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়

তথ্যমন্ত্রী আরও বলেন, যারা এ কাজগুলো করছে, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের তো শুধু সরকার নয়, জনগণও ব্যবস্থা নেবে। আমরা জনগণকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা