ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে নেমেছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা মধ্যম আয়ের দেশ হতে চলেছি, আর তখনি বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশ নিয়ে খেলা শুরু হয়েছে। ১/১১-এর সরকারের জন্য খেলছে।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে আ’লীগের শান্তি সমাবেশ শুরু

শুক্রবার (২৮ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

হানিফ বলেন, যে দলের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে অবৈধ প্রক্রিয়ায়। তাদের দিয়ে বাংলাদেশে গণতন্ত্র হবে না। শেখ হাসিনার নেতৃত্বে সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। এ তারুণ্য এটি বাস্তবায়ন করবে।

তিনি বলেন, কী কারণে এ শান্তি সমাবেশ করতে হচ্ছে? ২০০৯ থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন শেখ হাসিনা। বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। জঙ্গিদের দেশ বানিয়ে ছিল।

আরও পড়ুন : রাজধানীতে বিএনপির মহাসমাবেশ শুরু

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা মধ্যম আয়ের দেশ হতে চলেছি, আর তখনি বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশ নিয়ে খেলা শুরু হয়েছে। কারা খেলছেন? ১/১১ এর সরকারের স্বপ্ন যারা দেখেন, তারাই খেলছেন। তাদের ষড়যন্ত্রের জবাবে আমাদের এ শান্তি সমাবেশ।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে, সেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

হানিফ আরো বলেন, আজ যখন জাতি আশা করছে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হবে। ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শান্তি ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।

এর আগে বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়।

এতে সভাপতিত্বে করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যৌথভাবে সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

আরও পড়ুন : আ’লীগ না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে

সমাবেশে আরও অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লক্ষ্মীপুরে মাটির ব্যবসায় মতবিরোধ, একজনকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে গ...

বাসের সিটে ২৩ হাজার ইয়াবা, সুপারভাইজারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের...

ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা