ছবি-সংগৃহীত
রাজনীতি

সিটি নির্বাচন দেখেই কৌশল 

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টি (জাপা) সিটি করপোরেশনের নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কো-চেয়ারম্যানদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশন যদি সিটি নির্বাচন নিরপেক্ষ করতে না পারে, মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত না হয়, তবে আগামী জাতীয় নির্বাচনে আমরা যাব কি যাব না তা সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।

আরও পড়ুন : তাইওয়ানের আকাশ নিয়ন্ত্রণ নেবে চীন

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনই ইঙ্গিত করবে জাতীয় নির্বাচন কেমন হবে। জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতার পালাবদলের নির্বাচন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হয়।

জাপা মহাসচিব বলেন, গেলো স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আসেনি, জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিল। এমন বাস্তবতায়ও জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর অবর্ণনীয় আচরণ ও জোরজবরদস্তি করেছে সরকার সমর্থকরা।

আরও পড়ুন : আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই

তিনি বলেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে থেকে করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল, ১৪ বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপির অবস্থা আরও নাজুক। আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলে বিএনপি যেন মুসলিম লীগে পরিণত হবে। কিন্তু জাতীয় পার্টি ৩৪ বছর ক্ষমতার বাইরে থেকেও রাজনীতির মাঠে টিকে আছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা