ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে

স্টাফ রিপোর্টার : বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে জানিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, প্রয়োজনে জীবন দেব, জেলে যাব, তবু বাংলাদেশে খালেদা জিয়া, তারেক রহমান আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

আরও পড়ুন : আরব আমিরাতে আলোচনা সভা-ইফতার অনুষ্ঠিত

শুক্রবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ১৭ জন এখন পর্যন্ত জীবন দিয়েছে। প্রয়োজনের ১৭ হাজার জীবন দেব। কিন্তু শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না।

আরও পড়ুন : যত অপকর্ম সবই বিএনপির দ্বারা

গণমাধ্যমকে ধ্বংস করার পরিকল্পনা করছে সরকার দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মিডিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছে।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করেছে এবং সম্পাদক মতিউর রহমানের নামে মামলা দিয়েছে। এতে বার্তা দিতে চাচ্ছে, সাংবাদিকরা, আপনারা আর লেখালেখি কইরেন না, সামনে আমরাই ক্ষমতায় যাব।

এই সরকার বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি সাংবাদিকরা যখন সততার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন, তখনই বার্তা দিচ্ছে সাংবাদিকদের মুখও সরকার বন্ধ করে দেবে।

আরও পড়ুন : স্বাধীনতা আমাদের অস্তিত্ব

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে সাময়িক মামলা হয়েছে। সাংবাদিক শামসুজ্জামান সাময়িক কারাভোগ করছেন।

আয়োজিত মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ান হোসেন রিয়াজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনের সঞ্চালনা করেন।

আরও পড়ুন : উখিয়া ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হলেন মামুন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা