ছবি: সংগৃহীত
শিক্ষা

এবার বদরুন্নেসায় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ফাতেমা হলে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে রুম দখল ও হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগ ওঠে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে।

আরও পড়ুন : সায়েন্সল্যাব বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

শনিবার (৪ মার্চ) রাত ১২ টার দিকে কলেজটির ফাতেমা হলে দ্বিতীয় তলার ২০০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী কলেজের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় খাদ্যমন্ত্রী

তার অভিযোগ, দীর্ঘদিন ধরে রুম দখলের চেষ্টা করছিলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা। বেশ কয়েকবার বাদানুবাদের ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে জোর করে তাদের রুম পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় রুম পরিবর্তন করতে না চাইলে জোর-জবরদস্তি করে বিছানাপত্র ফেলে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, এ ঘটনায় মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। শেষ পর্যন্ত নেত্রী তার অনুসারীদের দিয়ে জোরপূর্বকতারা রুমটি দখল করেই নিয়েছে।

আরও পড়ুন : নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

এ বিষয় কলেজ প্রশাসনকে অবগত করা হলে রোববার (৫ মার্চ) বিষয়টি নিয়ে বসবেন বলে জানিয়েছেন।

এদিকে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে মন্তব্য করেন কলেজটির শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন।

আরও পড়ুন : অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে তদন্ত কমিটি

তিনি বলেন, ‘তারা যে হলে থাকে সেখানে দ্বিতীয় তলার মেয়েদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে ও ভিডিও করে। প্রশাসন থেকে বলা হয়েছে যেন ওদের সিট পরিবর্তন করা হয়। আমি এটার সাথে কোনোভাবেই জড়িত না ‘

বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার বলেন, বিষয়টি জেনেছি ও সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কলেজ প্রশাসন বসে সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এক...

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে...

কুলাউড়া সীমান্তে থামছে না বিএসএফের গুলি,৩ বছরে নিহত ৭ বাংলাদেশি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চ...

১০৪ পিস ইয়াবাসহ দু'জন আটক

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ই...

যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা