ছবি : সংগৃহিত
শিক্ষা
ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি

ওয়াইবিএফ’র ইঞ্জিনিয়ারিং সামিট-২০২৩ অনুষ্ঠিত

মুজাহিদুল ইসলাম : ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির (ওয়াইবিএফ) উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কাউন্সিলিং অডিটোরিয়ামে ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বনভোজন নিয়ে কঠোর প্রশাসন

শুক্রবার (৩ মার্চ) তৃতীয়বারের মতো এ সামিটের আয়োজন করে সংগঠনটি।

ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবেক ডিন প্রফেসর ড. শামীম জামান বসুনিয়া।

আরও পড়ুন : কোডিং ও ডিজাইন শেখানো হবে

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামীম জামান বসুনিয়া বলেন, দেশ গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনেক বেশি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণ আবশ্যক। কেননা দেশের ইঞ্জিনিয়ারা যত বেশি দক্ষতা অর্জন করে সে দেশ তত বেশি উন্নত হয়।

তিনি আরও বলেন, জীবনে সফলতা পেতে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেকে সৎ ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন : ফুলপরীকে পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে

সামিটে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবির বলেন, একদিন তোমরা স্বনামধন্য ইঞ্জিনিয়ার হয়ে দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করবে। যেভাবে উজ্জ্বল করেছিলেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার এফ আর খান। তবে ভালো ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেন। একই সাথে ওয়াইবিএফের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দেন।

আরও পড়ুন : অভিযুক্ত ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বুয়েট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর ফখরুল ইসলাম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর কো-ফাউন্ডার ইঞ্জিনিয়ার মাহমুদ প্রমুখ।

সামিটে নর্থ সাউথ, ব্রাক, ড্যাফোডিল, ইস্ট-ওয়েস্ট, নর্দান, সোনারগাঁও, সাউথইস্ট, মানারাত, উত্তরা, বিইউবিটি সহ দেশের ৫০টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

আরও পড়ুন : উন্নয়ন-অগ্রগতির পথে অন্তরায় দুর্নীতি

প্রসঙ্গত, ওয়াইবিএফ ২০০৯ সালে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, ছাত্রকল্যাণ ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে ।

বিশেষ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ক্যারিয়ার ও লিডারশিপ ডেভেলপমেন্টে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা