ছবি : সংগৃহিত
শিক্ষা
টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত

খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : বিদ্যালয়ের ভবনের একাধিক জায়গায় ফাটল, প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। বিমের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। যেকোনো সময় ভবন ধ্বসে বড় ধরণের ক্ষতি বা হতাহতের আশংকায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করায় বাইরে রৌদ্রে ও গাছের ছায়ায় দেওয়া হচ্ছে পাঠদান।

আরও পড়ুন : ছাত্রলীগ থেকে সেই ৫ নেতাকর্মী বহিষ্কার

এমন ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের খোলা আকাশের নীচে পাঠদান চলছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪৭নং টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ঠাকুরগাঁও জেলা শহর হতে ৭০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ৪৭নং টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।১৯৮৮ সালে টেংরিয়া রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে একটি ভবন নির্মিত হয়।এখানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দেড় শতাধিক। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ৬জন। একটি মাত্র ভবন,তাও নির্মিত হয় বিদ্যালয় জাতীয়করণের অনেক পূর্বে ১৯৯৩ সালে। ৪ কক্ষের ৩টি রুম ব্যবহৃত হয় শ্রেনীকক্ষ হিসেবে। একটি প্রাক প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের জন্য। অপর দুটি রুম ব্যবহৃত হতো শ্রেনী কক্ষ হিসেবে।

আরও পড়ুন : পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

২০২২ সালে বিদ্যলয়ের এই ভবনের একাধিক কক্ষে ফাটল দেখা দেয়। ক্লাস চলাকালীন সময়ে প্রায় সময়ে উপর থেকে পলেস্তারা খসে পড়ছে শিক্ষার্থীদের উপর।ভবনের বিমের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবনে শিক্ষার্থীরা ক্লাস করতে ভয় পাচ্ছে। এহেন অবস্থায় খোলা আকাশের নিচে লেখাপড়া করে আসছে কোমলমতি শিক্ষার্থীরা। গাছের ছায়ায় শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। যতবার গাছের ছায়া সরে যায় ততবার সড়ানো হচ্ছে বেঞ্চ।

শিক্ষার্থীরা বলেন, স্কুলে এসে ক্লাস করার সময় আমাদের সব সময় ভয়ে থাকতে হয়। প্রায় সময়ে মাথার উপর খসে পড়ছে পলেস্তারা। ইতোমধ্যে পলেস্তারা খসে পড়ে বিমের রড বের হয়ে গেছে। যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকি এড়াতে আমাদের মাঠে ক্লাস করান শিক্ষকরা। আমাদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকেন।

আরও পড়ুন : স্থগিত বৃত্তির ফল বুধবার বিকেলে

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ‘বিদ্যালয়টি এতই ঝুঁকিপূর্ণ যে, সন্তানদের স্কুলে পাঠানোর পর বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তায় থাকি। কখন কি ঘটে এই নিয়ে আতংকে থাকি। ইতোমধ্যে ভয়ে অনেকে স্কুলে আসতে চায় না।

কয়েকজন সহকারী শিক্ষক জানান, বিদ্যালয়ের ঝুকিপূর্ণ অবস্থা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। ইতোমধ্যে ইউএনও ও উপজেলা প্রকৌশলী বিদ্যালয়টি পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করেছে।তাই পাঠদান ধরে রাখতে কক্ষের বাইরে গাছতলায় ক্লাস করতে হচ্ছে।

আরও পড়ুন : পরীক্ষা না দিয়েও বৃত্তি পেয়েছে !

প্রধান শিক্ষক শাহজালাল বিদ্যালয়ের ঝুঁকির কথা তুলে ধরে খেলা আকাশের নীচে পাঠদানের বিষয়টি স্বীকার করে নতুন ভবন নির্মানের দাবি জানান।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নি।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসুস্থ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা