রাজনীতি

‘স্মার্ট ক্যাম্পাস’ বিনির্মাণে ছাত্রলীগের নির্দেশনা

সান নিউজ ডেস্ক: স্মার্ট ক্যাম্পাস তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা ও সংশ্লিষ্ট প্রতিটি হল, অনুষদ, ইনস্টিটিউটকে ৮ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই নির্দোশনা।

আরও পড়ুন:স্মার্ট বাংলাদেশের সংযোজন মেট্রোরেল

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাসকে রূপান্তরে লক্ষ্যে আট নির্দেশনা দেওয়া হয়৷

নির্দেশনায় বলা হয়, আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে, আবাসন, খাদ্য ইত্যাদি যে কোন সমস্যায় শিক্ষার্থীদের পাশে সর্বোচ্চ সহানুভূতি নিয়ে দাঁড়াতে হবে, ক্যাম্পাসে কোন অবস্থায় অযথা হর্ন বাজানো যাবে না, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যেন ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন:ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

প্রতিটি ইউনিটে গঠনতন্ত্র মোতাবেক মাসিক নির্বাহী সভা আয়োজন করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে নির্দেশনা দিয়েছি।

আরও পড়ুন:মেট্রোরেল অর্থনীতির নতুন জাগরণ

তিনি আরও বলেন, আমাদের এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে৷ প্রক্টর স্যারের সঙ্গে কথা হয়েছে ‘স্মার্ট ক্যাম্পাস’ বিনির্মাণে ক্যাম্পাস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে সব প্রকার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড আজ বিকেলের মধ্যেই নামিয়ে ফেলা হবে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা